কেআরসি বরাক টাইমস

4 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার (বাকস) আন্তঃমিডিয়া ফাইভ এ সাইড নকআউট ফুটবলে চ্যাম্পিয়ন হল যুগশঙ্খ। ফাইনালে তারা হারিয়েছে গতি দৈনিককে। ১-0 গোলে। শিলচর ফুটবল অ্যাকাডেমির কৃত্রিম মাঠে অনুষ্ঠিত বৃহস্পতিবার একদিনের এই টুর্নামেন্টের ফাইনালের একমাত্র গোলটি করেন যুগশঙ্খ দলের সালামসং মার। ফলে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।

টুর্নামেন্ট সেরা গোলকিপার হিসেবে নির্বাচিত হন চিন্ময় নাথ। সর্বোচ্চ গোলদাতা হিসাবে যৌথভাবে পুরস্কার পান নিরুপম দাস ও সালামসং মার। জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কাছাড় জেলার পুলিশ সুপার নোমাল মহন্ত, শিলচর ডি এস এ র সভাপতি বাবুল হোড়, সহ সভাপতি সুজন দত্ত, শিলচর স্পোটিংয়ের সভাপতি অনুপ কুমার রায় প্রমুখ।

সংবাদ 2- লক্ষীপুরে চিরি নদীর সেতু নির্মাণের কাজ চলাকালীন বৃহস্পতিবার সকালে হঠাৎ করে সেতুটির সমস্ত লোহার সামগ্রী ভেঙে নদীতে পড়ে যায় । সাত সকালে বিটক শব্দ শুনে আশপাশের ঘর থেকে লোকজন বেড়িয়ে এসে দেখেন চিরি নদীর সেতুটি ভেঙে নদীতে পড়ে আছে। ঘটনার খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ে লোকের ভিড় জমতে থাকে।

সেতুটি হঠাৎ কি কারনে ভেঙে পড়ল তা এখনো সঠিক ভাবে জানা যায় নি । সেতুটি নির্মাণের জন্য সরকারি ভাবে ৬,২৩,৪৮৪ লক্ষ টাকা মঞ্জুর হয়েছে । লক্ষীপুর পূর্ত বিভাগের তত্ত্বাবধানে এই সেতুর কাজ চলছে। সেতুটির নামকরণ করা হয়েছে শহিদ নন্দচান্দ সিংহ সেতু। উল্লেখ্য যে গত ৩০ জানুয়ারি ২০২২ সনে মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আনুষ্ঠানিক ভাবে সেতুর কাজের শিলান্যাস করলেন ছিলেন ।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 3 – সৈয়দপুরে গাড়ির ধাক্কায় নিহত এক স্কুল ছাত্রী,পলতাক গাড়ী চালক। ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার কাছাড় জেলার সৈয়দপুরের রফিকুল আলমের কন্যা বছর আটের আবিদা বেগম লস্কর ৭৮২ নৈং সৈয়দপুর স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।প্রতিদিনের মতো স্কুল ছুটি হওয়ার স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে ১২ চাকার একটি ট্রাক দ্রুত গতিতে আশা সৈয়দপুর কাঁটা গাছতলাতে ছাত্রীটিকে ধাক্কা মারে।ধাক্কা মারার সঙ্গে সঙ্গে সে রাস্তায় ছিটকে পড়ে যায়।ছাত্রটি ছিকটে পরে রাস্তায় পাশে তখন অবস্থার ব্যগতি থেকে পালিয়ে যায় গাড়ির চালক।

ঘটনার বিকট শব্দ পেয়ে স্থানীরা সঙ্গে সঙ্গে এসে আহত ছাত্রী টিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজে প্রেরণ করেন সেখানে চিকিৎসারত অবস্থায় ছাত্রটির মৃত্যু ঘটে। ছাত্রটির পরিবারের লোকেরা এবং স্থানীয় জনগণ মিলে নিহত ছাত্রীর ক্ষতিপূরণ এবং গাড়ি চালককে বেরকরে উচিত শাস্তি দাবিতে রাস্তা অবরোধ করেন।

তখন উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় শতশত গাড়ি এই অবরোধে আটকা পড়ে থাকে।ঘটনার খবর পেয়ে শিলচর রাঙ্গীর খারী থানার ইনচার্জ পুলিশ বাহিনীর ও সি আর পি এফ বাহিনী নিয়ে উপস্থিত হন এবং ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে অবরোধ কারীদের আশ্বাস দেন স্কুল ছাত্রীর পরিবারকে সহযোগিতা করবেন এবং গাড়ি চালককে পাকড়াও করে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে। তখন প্রতিবাদ কারিরা প্রশাসনের কথা মতে সড়ক অবরোধ তুলেন।

সংবাদ 4 – দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থার* উদ্যোগে আগামী রবিবার দিগরখালে অনুষ্ঠিত হবে বর্ষবরণ অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় বাংলা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠান শুরু হবে। প্রথমে থাকবে খেলো ইন্ডিয়া আথলেটিকস প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী কুটন গৌড় এবং রৌপ্যপদক জয়ী উষা গৌড় ও দেবিকা লালাকে সংবর্দ্ধনা প্রদান। শেষে অনুষ্ঠিত হবে স্থানীয় ও অতিথি শিল্পীদের দ্বারা পাচমিশেলী সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংবাদ 5- লক্ষীপুর মহকুমার চারটি খন্ড উন্নয়ন আধী কারিকের কার্য্যালয়ের সম্মুখে শুধু ইংলিশ ও অসমীয়া ভাষায় সাইনবোর্ড লিখে বসিয়ে দেওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়ে বুধবার পৃথক পৃথক ভাবে লক্ষীপুর, বাঁশকান্দি, বিন্নাকান্দি ও রাজাবাজার খন্ড উন্নয়ন আধীকারিকের হাতে একটি স্মারকপত্র প্রদান করেছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন লক্ষীপুর আঞ্চলিক কমিটি।

উক্ত স্মারকপত্রের প্রতিলিপি লক্ষীপুরের মহকুমাধিপতি এবং বিধায়ক কৌশিক রায়ের কাছেও প্রদান করা হয়। স্মারকপত্রে শীঘ্রই ইংলিশ ও অসমীয়া ভাষার সাথে সাথে সাইনবোর্ড গুলিতে বাংলা ভাষায় লেখার দাবি জানানো হয় । স্মারকপত্র প্রদান করা লক্ষীপুর বরাক বঙ্গের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক কার্তিক রায়,আলিম উদ্দিন মজুমদার,সাত্যকি দাস,অসিম পাল, রনজিত দাস, রাজদীপ দাস, কবীর আহমেদ লস্কর,পুলক দাস সহ অন্যান্যরা।

Apply Here

সংবাদ 6- বাজারিছড়ার কাঁঠালতলি ওয়াচ পোষ্ট পুলিশের হা‌তে ধরা পড়ল প্রায় কুড়ি লক্ষ টাকার শুকনো গাজা। সঙ্গে আটক করা হ‌য় অটো চালককে। জানা গে‌ছে বুধবার রাতে এক‌টি অটোতে করে শুকনো গাঁজা বোঝাই ক‌রে একদল পাচারকা‌রী কাঁঠালতলির মাড়ুগাও থেকে পাথারকান্দি যাবার মতলবে ছিল। গা‌ড়ি‌টি কাঁঠালতলি পুলিশের নাকা চেকিংয়ে ‌পৌছা‌লে যথারী‌তি দলবল নি‌য়ে তল্লা‌শি চালান ওয়াচ পোষ্ট ইনচার্জ আশিষ মোহন্ত।তখন চালক অ‌টো নি‌য়ে পা‌লি‌য়ে যাওয়ার চেষ্টা কর‌লেও ব‌্যর্থ হয়।

প‌রে পু‌লিশ গা‌ড়ি‌টির পিছু ধাওয়া ক‌রে চালক সহ গাঁজা বোজাই অ‌টো‌টি পাকড়াও‌য়ে সমর্থ হ‌লেও এ‌তে জ‌ড়িত অন‌্যরা পা‌লি‌য়ে যেতে সক্ষম হয় ব‌লে খবর পাওয়া গে‌ছে।ধৃত চাল‌কের নাম রুহেল আহমেদ।পিতার নাম আব্দুল খা‌লিক।বা‌ড়ি পাথারকা‌ন্দির চাঁন্দ‌খিরায়।গাজাগুলি ত্রিপুরার চুরাইবাড়ি থে‌কে সংগ্রহ করা হয় ব‌লে পু‌লি‌শের ধারনা।

সংবাদ 7 – জোর প্রস্তুতি চলছে করিমগঞ্জ কলেজের প্লাটিনাম জুবলি সমাপনী অনুষ্ঠানকে ঘিরে। আগামী ১৯,২০ ও ২১ এপ্রিল তিন দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করবেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মি: পন্থ । ২০ এপ্রিল এই অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ও রাজ্যের শিক্ষামন্ত্রী রণোজ পেগুকে। এদিকে ২১ এপ্রিল অর্থাৎ অনুষ্ঠানের শেষ দিনে উপস্থিত থাকবেন আসামে রাজ্যপাল।

তিনদিনের অনুষ্ঠানে থাকছে নানা সাংস্কৃতিক কার্যসূচিতে প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের পাশাপাশি জেলা শহরের নানা সাংস্কৃতিক সংগঠন অংশ নিচ্ছে । তাছাড়া বিশেষ সংগীত শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন জি বাংলা খ্যাত আঁকিতা ভট্টাচার্য । এক সাংবাদিক সম্মেলনে তিনদিনের উৎসবের বিস্তারিত তুলে ধরেন কলেজের অধ্যক্ষ রামানুজ চক্রবর্ত্তী ও কলেজ পরিচালন সমিতির সভাপতি মৃণাল কান্তি দত্ত, এএসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস সহ অন্যান্যরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *