কেআরসি বরাক টাইমস

3 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1  – অন্তঃসত্তা মহিলাকে ঘরের ভিতরে ডুকে শাশুড়ী দুই কন্যা মিলে মারধর কাটিগড়ায়। ঘটনাটি ঘটেছে রবিবার কাটিগড়ার শিবনারায়নপুর গ্ৰামে। জানা গেছে শিবনারায়ণপুরের জাবির হুসেন মজুমদারের স্ত্রী আসমা বেগম মজুমদারকে আচমকা ঘরের ভিতরে ডুকে শাশুড়ী দুই কন্যা মিলে মারধর করে, এবং আলমারি খুলে নগদ বারো হাজার টাকা ও স্বর্ণ অলঙ্কার হাতিয়ে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে মহিলার স্বামী মামলা দায়ের করেন কাটিগড়া পুলিশ ফাড়িতে।

আহত আসমা বেগম মজুমদার সংবাদ মাধ্যমে বলেন, রবিবার তার স্বামী বাড়িতে না থাকায় তাদের ঘরে ডুকে শাশুড়ি ও দুই ননদ, তারপর অশ্লীল ভাষায় গালিগালিজ করে এবং পরে লাঠি দিয়ে প্রহার করে তাকে,এর মধ্যে আসমা দুই মাসের অন্তঃসত্বাও। ঘটনা খবর পেয়ে স্বামী জাকির হুসেন মজুমদার ছোটে আসেন ঘরে ,তিনি দেখেন ঘরের ভিতরে থাকা সমস্ত জিনিষ লন্ডভন্ড হয়ে পরে আছে,আলমারি ভাঙ্গা ও নগদ টাকা ও স্বর্ণ অলঙ্কার নেই l

জাকির বলেন, ঘটনাটি ঘটে তার ঘর ছাড়াকে কেন্দ্র করে,সুদীর্ঘ দিন থেকে তাদের এই ঘর ছেড়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছেন , কিন্তু কোনো ধরনের চেষ্ঠায় সফল না হওয়ায় তার পত্নীর উপর হামলা চালানো হয়েছে l তদন্তক্রমে দোষীর উপযুক্ত শাস্তি প্রদানের জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন l

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 2- প্রধানমন্ত্রী আবাস যোজনায় চলছে হরিরলোঠ। ভাত ঘুমে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগ।একাংশ দুর্নীতিগ্রস্ত আমলার জন্য তা মাঠে মার খাচ্ছে,রাজ্য সরকারের দুর্নীতি দমন শাখা হাতেনাতে ঘুষখোরদের ধরলেও তার দ্বিগুণ তৎপর হাইলাকান্দির একাংশ জিআরএস। মনিপুর উন্নয়ন খন্ডের অধীন কারিছড়া দারিয়ারঘাট জিপির জামাল উদ্দিন সংবাদ মাধ্যমে জানান, জিআরএস আবুল কাসিম লস্কর প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারী জামাল উদ্দিনকে বলেন,২০১১ সালের প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় তার নাম রয়েছে।

তা পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে। তাই টাকা দিলে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত হবেন না তিনি। ফলে যেকোনো উপায়ে জামাল উদ্দিন টাকা সংগ্রহ করে সম্পর্কিত ভাতিজা বদরুলের কাছে টাকা দিয়ে দেন জামাল। এবং বলে দেন জিআরএসকে দেওয়ার জন্য ,বদরুল ফোনপের মাধ্যমে জিআরএসের একাউন্টে টাকা পাঠিয়ে দেয়।জামাল বলেন বর্তমানে জিআরএস তা অস্বীকার করছেন। সেইসঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন যে জিআরএস আবুল কাসিম ।

এ নিয়ে কারিছড়া পুলিশ ফাঁড়িতে জিআরএস এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন জামাল। হাইলাকান্দি জেলাশাসক হিভারে নিস্বর্গ গৌতম কাছে এর সুবিচার চেয়েছেন জামাল । এদিকে জিআরএস আবুল কাসিম লস্করের প্রতিক্রিয়া জানতে চাইলে তাকে পাওয়া যায়নি ।

সংবাদ 3 – অনেক প্রতীক্ষার পর শেষ পর্যন্ত গুমড়ায় একটি প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র চালু হলো রবিবার সন্ধ্যায়। স্থানীয় এমই স্কুলের পাশে এই ঔষধি কেন্দ্রের ফিতা কেটে উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ পার্থসারথী পাল। প্রদীপ প্রজ্বলন করেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের পশ্চিম কাছাড় জেলা সভাপতি পরেশ চন্দ্র পাল, গুমড়া পিআইসির ইনচার্জ মানবজ্যোতি মালাকার, শিক্ষাবিদ নিরঞ্জন দাস, জ্যোতির্ময় পাল, শচীন্দ্র বৈষ্ণব, জয়রুল ইসলাম বড়ভূইয়া, ব্যবসায়ী দিলীপ পাল প্রমুখ।

Apply Here

সংবাদ 4 – দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থার নিজস্ব অডিটোরিয়ামে রবিবার সন্ধ্যায় বাংলা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা হয়। প্রথমে খেলো ইন্ডিয়া অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী কুটন গৌড়, রৌপ্যপদক জয়ী উষা গৌড় ও দেবিকা লালাকে সংবর্ধনা জানানো হয়। বর্ষবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার সভাপতি তথা প্রাক্তন জিলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী বলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের অবদান অনেক বেশি।

তিনি বলেন ভাষার জন্য ১৯৬১ সালে ১৯ মে শিলচরে ১১ জন শহিদ হয়েছেন কিন্তু আজও ১৯ মে কে সরকারি ভাবে শহীদ দিবস ঘোষণা করা হয়নি। ১৯ মে সরকারি ভাবে শহীদ দিবস ঘোষণা করার জন্য মূখ্যমন্ত্রীর নিকট জোরালো দাবি সহ বরাকের সাংসদ এবং বিধায়কদের এক হয়ে কাজ করার দাবি জানান সুব্রত চক্রবর্তী। এরপর অনুষ্ঠিত হয় স্থানীয় এবং অতিথি শিল্পীদের পরিবেশিত সঙ্গীত ও নৃত্যের অনুষ্ঠান।

Happy to announce that we have started KRC TIMES e-copy NE India Edition. To subscribe WhatsApp at: 8721838313.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *