ভাঙ্গার ১ম খন্ড এলাকায় ঘন চুরি কান্ড সংঘটিত হচ্ছে

2 - মিনিট |

প্রাণের তাগিদে বাড়ি ছাড়লেন সুবোধ চন্দ

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলচর : ৮ এপ্রিল বড়খলা থানার অন্তর্গত ভাঙ্গার পার পুলিশ ফাঁড়ির অধীন ভাঙ্গার পার ১ম খন্ড এলাকার বাসিন্দা সুবোধ চন্দের বাড়িতে দিন বিশেক আগে ৫/৬ জনের এক চোরের দল গ্রীলের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে প্রাণ নাশের হুমকি দিয়ে ঘরের মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়।

এরপর গ্রাম বাসি জনসাধারণ খবর পেয়ে বেরিয়ে পড়লে চোরের দল সেউতি গ্রাম অভিমুখে পালিয়ে যায়। এ ব্য্যপারে ভাঙ্গার পার পুলিশ ফাঁড়িতে বাড়ীর মালিক সুবোধ চন্দ এজাহার দায়ের করেন।এজাহার দায়ের করার পর পুলিশের তৎপরতা এমন একটা চোখে পড়ে নাই। এখানে উল্লেখ্য যে চোরের দল সেদিন বাড়ী ছেড়ে যাওয়ার সময় সুবোধ চন্দ কে বলে যায় আমরা আবারও একদিন আসবো।

যেমন কথা তেমন কাজ বিশ দিন পার না হতেই গত ৪ ঠা এপ্রিল আবার ও সেই চোরের দল সুবোধ চন্দের বাড়িতে রাত আনুমানিক সাড়ে বারোটার সময় হানা দেয়,টের পেয়ে গৃহকর্ত্রী মোবাইল ফোনে প্রতিবেশী দের মধ্যে খবর পাঠান সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা বেরিয়ে পড়লে চোরের দল সেউতি গ্রাম অভিমুখে পালিয়ে যায়।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

এদিকে সেই একই রাতে সুবোধ চন্দের পাশের বাড়ির বাসিন্দা নিখিল চন্দের ঘরে ঐ চোরের দল রাত আনুমানিক সাড়ে তিন টার সময় প্রবেশ করে প্রথমেই নিখিলের হাত পা বেঁধে নিয়ে তাকে বলে যে আজ ভাঙ্গার পার পি এন বি থেকে তুলে নিয়ে আসা ১৫ হাজার টাকা তাদের হাতে তুলে দিতে। প্রাণের তাগিদে নিখিল চন্দ ঐ টাকা দিয়ে দেন।

এই নবাগত চোরের দলের কাছে নিখিল চন্দের হাতে যে টাকা আছে আর তার ঘরের ছাদে যে সুপারি আছে সব তথ্য আগেই জানা ছিল তাই যাওয়ার সময় ছাদ থেকে এক বস্তা সুপারি ও নিয়ে গেছে বলে জানিয়েছেন বাড়ির কর্তা। এদিকে দু দুবার চুরি কান্ডের পর সুবোধ চন্দ নিজের পরিবারের প্রাণ রক্ষার্থে পরদিন তিনি ঐ বাড়ী ছেড়ে নিজের আত্মীয় স্বজনের কাছে চলে যান বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পর পর চুরি কান্ডের বিষয়ে তদন্ত করতে সরজমিন পরিদর্শনে আসেন ভাঙ্গার পার ফাঁড়ির পুলিশ কর্মকর্তা গণ। বিস্তারিত তথ্য সংগ্রহ করে স্থানীয় বাসিন্দা দের আশ্বাস দেন যে অতি শীঘ্রই চোরের দল কে করায়ত্ত করবেন।

এখানে উল্লেখ্য যে ভাঙ্গার পার বাবুর বাজার সড়কে রাতের বেলায় রশি টাঙ্গিয়ে লুটপাটের ৩/৪ টি ঘটনা সংঘটিত হওয়ার এই সড়কে রাতের বেলায় চলাচল করতে অনেকেই ভয় পান। পূর্বে এই ধরনের লুটপাট শিলচর কালাইন সড়কে হতো এখন এই সড়ক কে বেছে নিতে এই এলাকার দুষ্কৃতীদের সংযোগ আছে বলে জানিয়েছেন একাংশ সচেতন নাগরিক।

অনেকেই বলছেন এই চোরের দলের দ্বারা এসব হচ্ছে। এব্যাপারে ভাঙ্গার পার পুলিশ ও গ্রাম রক্ষী বাহিনী দায় এড়াতে পারে না বলে জোরদার চর্চা শুরু হয়েছে।

উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক সামাজিক সংগঠন ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক হারাণ দে এই বিষয়টি রাজ্য পুলিশের সঞ্চালক প্রধান জিপি সিংহকে অবহিত করলে তিনি এব্যাপারে বিহিত ব্যাবস্থা নেবার আশ্বাস দেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *