আলোচনার বিষয় হলো , “ভাষিক অধিকার : বই পড়া ও প্রকাশনার গুরুত্ব”
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : রবিবার বিশ্ব বই দিবসে সংসদের অনুষ্ঠান শিলচর প্রেস ক্লাবে । “ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে” উপলক্ষে রবিবার ২৩ এপ্রিল বেলা সাড়ে তিনটেয় বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । থাকছে আলোচনাসভা । আলোচনার বিষয় হলো , “ভাষিক অধিকার : বই পড়া ও প্রকাশনার গুরুত্ব”। অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন বরাক নাগরিক সংসদের প্রধান সম্পাদক শংকর দে ।




