সংস্কৃত ভাষার প্রচার ও প্রসারে ব্রতী হতে সকলের প্রতি আহ্বান জানান
প্রকৃতি নিউজ কনসার্ন
শিলচর – মঙ্গলবার শহরের শিবালিক পার্ক দুর্গা মন্ডপে এক অনুষ্ঠানের মাধ্যমে দশ দিনের সংস্কৃত ভাষা শিক্ষা শিবিরের সমাপ্তি হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথির ভাষণে আসাম বিশ্ব বিদ্যালয়ের হিন্দী বিভাগের সহকারী অধ্যাপিকা ড বেদপর্না দে শর্মা সংস্কৃত ভাষায় জ্ঞানার্জনের উপর গুরুত্ব আরোপ রাখেন। অঙকার নাথ রায়ের সভাপতিত্বে এই অনুষ্ঠানে মূখ্য বক্তা হিসেবে আসাম বিশ্ব বিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক ড গোবিন্দ শর্মা এবং বিশিষ্ট অতিথি হিসেবে প্রসেনজিৎ রায়চৌধুরী ও গৌতম চক্রবর্তী ভাষন দেন।
তাঁরা সংস্কৃত ভাষার প্রচার ও প্রসারে ব্রতী হতে সকলের প্রতি আহ্বান জানান। এতে দীক্ষা মন্ত্র ও সরস্বতী বন্দনা য় অংশ নেন সুমিতা রায়চৌধুরী, সুদীপ্তা পাল,জলি সরকার, গৌরী দাস, দেবানন্দ পাল, শিপ্রা দাস ও শক্তি অধিকারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সন্তোষী দাস!


