শিলচর – জগাই মথুরার রাকিব মাস্টারের বিদায়ী সংবর্ধনা

< 1 - মিনিট |

রাকিব উদ্দিন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : জগাই মথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকিব উদ্দিন বড়ভূইয়া ওরফে মাখনকে আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এমর্মে স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিল্পজিৎ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্য অতিথির আসন গ্রহণ করেন অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক রাকিব উদ্দিন বড়ভূইয়া, বিশেষ অতিথির আসন গ্রহণ করেন সি,আর,সি,সি, মুজিবুর রহমান।

উল্লেখ্য যে, গত সেপ্টেম্বর মাসে তিনটি প্রাথমিক বিদ্যালয় একত্রিকরনের ফলে জগাই মথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে গত ২৮ ফেব্রুয়ারি, ২৩ ইং অবসর গ্রহণ করেন রাকিব উদ্দিন মহাশয়। অধ্যক্ষ কর্তৃক উনার গলে উত্তোরীয় দিয়ে সম্মান জানিয়ে সহ-শিক্ষক জহর দাস মানপত্র পাঠ করিলে তা সহ উপহার সামগ্রী রাকিব উদ্দিন মহাশয়ের হাতে তুলে দেওয়া হয়।

উনার কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন হিরালাল রজক, দিলীপ সিংহ, জহর দাস, দেবব্রত বণিক, সুনিতা সিংহ, সুনন্দা তন্তুবাই, মুজিবুর রহমান, শিল্পজিৎ পাল প্রমূখ। সবার বক্তব্যে স্কুলের প্রতি উনার আত্মোৎসর্গ, নিষ্ঠা, পরোপকারী মনোভাবের কথা উঠে আসে। রাকিব উদ্দিন উনার বক্তব্যে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডাক পেলে স্কুলে এসে যেকোনো সময় সহযোগিতার আশ্বাস দেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *