শিলচর | পাবলিক স্কুল রোড থেকে তারকনাথ মন্দির অব্দি রাস্তার পাশে অবৈধভাবে ব্যাবসায়ী তাদেরকে এই এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ

< 1 - মিনিট |

উল্লেখ্য, অসম সরকার শিলচর শহরে কৃত্রিম বন্যা প্রতিরোধে রাঙ্গিরখালের গার্ড ওয়াল এবং কার্লভাট নির্মানে বদ্ধপরিকর, তাই তার অঙ্গ হিসেবে কাছাড় জেলা প্রশাসন এই বিশেষ উদ্যোগ নিয়েছে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : কাছাড় জেলা প্রশাসনের নির্দেশে সংশ্লিষ্ট বিভাগ দ্বারা এই এলাকায় ইতিমধ্যে শিলচরের পাবলিক স্কুল রোড থেকে তারকনাথ মন্দির অব্দি সরকারি ভাবে ডিমার্কেশন প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে, তাই এলাকায় রাস্তার পাশে অবৈধভাবে যেসকল ব্যাবসায়ী অস্থায়ী ভাবে সব্জি,মাছ ইত্যাদির পসরা সাজিয়ে বসেছেন তাদেরকে এই এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে, না সরলে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করা হবে বলে এই সরকারি নির্দেশে বলা হচ্ছে।

কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে অতি সত্বর এই এলাকা অবৈধ দখল মুক্ত করতে অভিযান চালানো হবে বলে এই সরকারি নির্দেশে জানানো হচ্ছে। এখানে উল্লেখ্য, অসম সরকার শিলচর শহরে কৃত্রিম বন্যা প্রতিরোধে রাঙ্গিরখালের গার্ড ওয়াল এবং কার্লভাট নির্মানে বদ্ধপরিকর, তাই তার অঙ্গ হিসেবে কাছাড় জেলা প্রশাসন এই বিশেষ উদ্যোগ নিয়েছে।কাছাড়ের তথ্য ও জনসংযোগ বিভাগের দ্বারা মোবাইল মাইকযোগে আজ শিলচরে এই এলাকায় সরকারি নির্দেশ জানানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *