তাঁর মৃত্যু সংবাদে পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে
প্রকৃতি নিউজ কনসার্ন
হাইলাকান্দি : হাইলাকান্দি শহরের বিশিষ্ট ব্যবসায়ী দুর্গেস রঞ্জন পাল (দুলন) আর নেই। পারিবারিক সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ তিনি মারা যান। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
চিকিৎসকদের সব প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত পালের বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা ও চার ভাই, চার বোন, ভগ্নিপতি সহ আত্মীয় পরিজন রেখে গেছেন। তাঁর মৃত্যু সংবাদে পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। হাইলাকান্দির শান্তিবন মহাশ্মশানে আজ দুপুরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। পালের মৃতুতে বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক হারাণ দে গভীর শোক ঘোষণা করেছেন


