দীপাবলি ও কালীপুজোয় ৮ ও ৯ নভেম্বর বন্ধ থাকবে কাছাড়ের সব মদের দোকান

< 1 - মিনিট |

নির্দেশ অমান্য করলে অসম আবগারি আইন ও সংশ্লিষ্ট বিধি অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেছে জেলা প্রশাসন

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর : দীপাবলি ও কালীপুজো উপলক্ষে আগামী ৮ ও ৯ নভেম্বর কাছাড় জেলার সমস্ত মদের দোকান ও আবগারি সংক্রান্ত প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ জারি করেছে জেলা প্রশাসন। উৎসবের দিনগুলিতে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কাছাড়ের জেলাশাসক রাহুল কুমার গুপ্ত, আইএএস, এক নির্দেশে জানিয়েছেন, ৮ ও ৯ নভেম্বর জেলার সমস্ত লাইসেন্সপ্রাপ্ত ইন্ডিয়ান মেড ফোরেন লিকার (আইএমএফএল) এবং দেশি মদ (সিএস) উৎপাদন কেন্দ্র, পাইকারি গুদাম এবং খুচরো ‘অন’ ও ‘অফ’ মদের দোকান বন্ধ থাকবে।

অসম আবগারি আইন, ২০০০-এর সংশোধিত ৫২(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশ জারি করা হয়েছে। নির্দেশ অনুযায়ী, মদ ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের সঙ্গে যুক্ত সমস্ত লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানও নির্দিষ্ট দু’দিন বন্ধ রাখতে হবে।

পাশাপাশি, ওই সময়ের মধ্যে জনসমক্ষে নেশাজাতীয় দ্রব্যের পরিবহণ, মজুত, বিক্রি ও সেবনের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্দেশ অমান্য করলে অসম আবগারি আইন ও সংশ্লিষ্ট বিধি অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেছে জেলা প্রশাসন।

দীপাবলি ও কালীপুজো শান্তিপূর্ণ এবং সম্প্রীতিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জেলার সমস্ত সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে প্রশাসনের নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি শিলচরের বরাক উপত্যকা জোনের আঞ্চলিক তথ্য ও জনসংযোগ দফতর থেকে জারি করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *